Job Summary
Published On : Aug 23, 2026
No. of Vacancies : 01
Job Type :
Full Time
Job Level :
Experience : At least 5 years
Age : 30 to 40 years
Location : Gazipur (Tongi)
Gender : Male
Salary Range:
Negotiable
Application Deadline : Sep 14, 2026
Security Supervisor
SAG Fashion Ltd.
No. of Vacancies
01
Job Description / Responsibility
- Shifting Duty এর মাধ্যমে প্রধান গেইটে সার্বক্ষনিক প্রহরা দেয়া যাহাতে কোন অপরিচিত বা অবাঞ্ছিত লোক বিনা অনুমতিতে কমপ্লেক্সে প্রবেশ করতে না পারে।
- উৎকৃষ্ট শৃঙ্খলাবোধ, সততা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা।
- চাপের মধ্যে কাজ করার এবং সংকটপূর্ণ পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করার সক্ষমতা।
- CCTV মনিটরিং সিস্টেম, দর্শনার্থী ব্যবস্থাপনা এবং ঘটনা তদন্ত সম্পর্কে অভিজ্ঞতা
- সকল প্রকার সম্পদ ও মালামালের রক্ষনাবেক্ষণ সহ তদারকি করা।
- ডিউটি শুরু হওয়ার কমপক্ষে 20 মিনিট পূর্বে কর্মস্থলে উপস্থিত হওয়া।
- কর্মস্থলে উপস্থিত হয়ে পূর্ববর্তী গার্ড থেকে সকল প্রকার দায়িত্ব বুঝে নেয়া এবং কর্তব্য শেষে আগত গার্ডকে বুঝিয়ে দেয়া।
- অনুমোদিত পরিদর্শনার্থীদের জন্য রেজিষ্টার রক্ষনাবেক্ষণ করা (নাম, ঠিকানা,যার সাথে দেখা করবেন তার নাম/ পদবী, প্রবেশের সময় ও স্বাক্ষর)।
- প্রবেশের সময় পরিদর্শনার্থীদের VISITORS CARD প্রদান করা এবং বাহির হওয়ার সময় VISITORS CARD ফেরত নেওয়া (কার্ড ফেরত নেওয়ার সময় বাহির হওয়ার সময় রেজিষ্টারে লিপিবদ্ধ করবে)।
- মূল গেইটে যে কোন ধরনের অপৃতিকর ঘটনা প্রতিহত করা এবং উর্ধতন কর্মকর্তাকে ঘটনা অবহিত করা।
- কোন ধরনের নিষিদ্ধ মালামাল কমপ্লেক্সে প্রবেশ প্রতিহত করা।
- শিপমেন্টের জন্য প্রেরিত যে কোন ধরনের মালামাল কার্গো/ট্রাকে উঠানোর আগে তা পরীক্ষা করা।
- শিপমেন্টের জন্য প্রেরিত যে কোন ধরনের মালামাল কার্গো/ট্রাকে উঠানোর সময় সমস্ত কার্টুন/ বান্ডিল সঠিকভাবে গণনা করা এবং সঠিক হিসাব ষ্টোরে প্রেরন করা।
- যে কোন ধরনের কাঁচামাল কমপ্লেক্সে প্রবেশের সময় তা পরীক্ষা করা এবং চালান অনুযায়ী পরিমান/ সংখ্যা ঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে গ্রহণ করা।
- বাহির থেকে আগত কাঁচামালের মধ্যে কোন ধরনের নিষিদ্ধ বা ক্ষতিকারক মালামাল আছে কিনা তা পরীক্ষা করা। এ ধরনের কোন নিষিদ্ধ বা ক্ষতিকারক মালামাল পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা।
- বিনা অনুমতিতে কোন মালামাল যাতে কমপ্লেক্সের বাহিরে যেতে না পারে তা প্রতিহত করা। এ ক্ষেত্রে আনসার বাহিনীর সহযোগিতা চাওয়া যেতে পারে।
- প্রতি ফ্লোরের সার্বিক নিরাপত্তা বজায় রাখা।
- এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে শ্রমিকদের বিনা অনুমতিতে চলাফেরায় বাঁধা দেয়া।
- পরিদর্শনার্থীদের সাথে সুন্দর ব্যবহার করা এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করা।
- প্রধান ফটকে/ ফ্লোর গেইটে শ্রমিকদের আই.ডি. কার্ড চেক করা।
- সন্দেহজনক শ্রমিকদের দেহ তল্লাশী করা (পুরুষদের জন্য পুরুষ প্রহরী ও মহিলাদের জন্য মহিলা চেকার)
- কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যেকোন কাজ করার জন্য প্রস্তুত থাকা।
Educational Requirements
Experience Requirements
- 5 to 10 years
- The applicants should have experience in the following business area(s): Garments
Additional Job Requirements
- Age 30 to 40 years
- Only Male
- বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকার অভিজ্ঞতা (অবসরপ্রাপ্ত JCO/NCO বা সমমানের) রয়েছে—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Location
Gazipur (Tongi)
Salary Range
Negotiable
Other Benefits
Festival Bonus: 2
Salary Review: Yearly
Job Source
Bdjobs.com.bd Online Job Posting
Application Deadline : Sep 14, 2026
Company Information
Company Name:
SAG Fashion Ltd.