Job Summary
Published On : Jun 7, 2026
No. of Vacancies : Not Specific
Job Type :
Full Time
Job Level :
Age : 25 to 35 years
Location : Anywhere in Bangladesh
Salary Range:
Tk. 16500 - 18000 (Monthly)
Application Deadline : Jun 23, 2026
সহকারী শিক্ষক (ইংরেজি-০১)
Rabeya-Rashid Mia Memorial Academy
No. of Vacancies
Not Specific
Job Description / Responsibility
- রাবেয়া-রশিদ মিয়া মেমোরিয়াল একাডেমি (ই আই আই এন ১৪০৩২৮, স্কুল কোড- ৭৮৩৮) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার অন্তর্গত ১১ নং শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। ইউনাইটেড গ্রুপের সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইউনাইটেড ট্রাস্ট এই প্রতিষ্ঠানটিকে একটি মেধা বিকাশ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে এবং লেখাপড়ার পাশাপাশি নৈতিক ও শৃঙ্খলাবোধ শিক্ষার গুরুত্ব এখানে অবধারিত। অত্র এলাকায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ২০২৩ শিক্ষাবর্ষ হতে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায়, ২০২৫ শিক্ষাবর্ষ হতে প্রাথমিক শাখার শ্রেণি কার্যক্রমও শুরু হয়েছে। এ প্রেক্ষিতে, রাবেয়া-রশিদ মিয়া মেমোরিয়াল একাডেমিতে উল্লেখিত শূন্যপদে আবেদন আহ্বান করা হচ্ছে।
- দায়িত্ব ও কর্তব্য
- তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে নিয়মিত পাঠদান পরিচালনা করা এবং প্রতিটি পাঠের জন্য সুচিন্তিত পাঠ পরিকল্পনা (Lesson Plan) প্রস্তুত করা।
- শ্রেণিকক্ষের সামগ্রিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা এবং প্রতিটি শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
- নিয়মিত ক্লাস টেস্ট, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা। প্রতি শনিবার মডেল টেস্ট পরিচালনার জন্য প্রশ্নপত্র প্রণয়ন করা।
- শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ করা এবং দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য প্রয়োজনীয় বিশেষ সহায়তা প্রদান করা।
- শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
- প্রতিষ্ঠানের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এবং প্রতিষ্ঠানের নীতিমালা ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা।
Educational Requirements
- Bachelor of Arts (BA) in English
- Master of Arts (MA) in English
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী।
- এস এস সি ও এইচ এস সি তে জিপিএ ৩.৫০ সহ স্নাতক ও স্নাতকোত্তরে নূন্যতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
Additional Job Requirements
- Age 25 to 35 years
- নূন্যতম ২ বছর চাকুরী করা বাধ্যতামূলক।
- অভিজ্ঞতা
- শ্রেণি কার্যক্রম পরিচালনায় কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে স্মার্ট ক্লাসরুমে পাঠদানের সক্ষমতা অত্যাবশ্যক।
Location
Anywhere in Bangladesh
Salary Range
Tk. 16500 - 18000 (Monthly)
Job Source
Bdjobs.com.bd Online Job Posting
Application Deadline : Jun 23, 2026
Company Information
Company Name:
Rabeya-Rashid Mia Memorial Academy
Address: Villa:Purbo Shyampur Post: Shyampur-2010 Upzilla: Melandah Dist: Jamalpur